শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
অর্থ-বাণিজ্য

২৮০০ মেট্রিক টন ক্ষমতার ইউরিয়া সার কারখানা স্থাপন করবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ইউরিয়া সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ২৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি নতুন আধুনিক সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘এই সার কারখানা নির্মাণে ১৫ হাজার ৫০০ কোটি ২০ লাখ টাকার বেশি ব্যয় হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুনে কারখানাটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।’

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘এর পাশাপাশি বিদেশ থেকে ইউরিয়া আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য সরকার ইতোমধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে।’

প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতা বিবেচনা করে সার কারখানা নির্মাণের পরবর্তী উদ্যোগ নেওয়া হবে বলেও মন্ত্রী জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ