শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
অর্থ-বাণিজ্য

আগস্টে ৩.৮০ শতাংশ বেড়েছে পণ্য রপ্তানি

অর্থ-বাণিজ্য ডেস্ক : সদ্য সমাপ্ত আগস্ট মাসে রপ্তানি আয় এলো ৪৭৮ কোটি মার্কিন ডলার বা ৪.৭৮ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩.৮০ শতাংশ বেশি। তবে আগস্টে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। লক্ষ্যমাত্রা থেকে ১.৮১ শতাংশ পিছিয়ে রয়েছে। এসময় রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৮৭ কোটি ডলার। সোমবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে জুলাই মাসে মোট ৪৫৯ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই মাসের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ১৫.২৬ শতাংশ বেশি। বিদায়ী ২০২২–২৩ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ছিল। সেই ধারাবাহিকতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ছিল। সবশেষ আগস্ট মাসেও রপ্তানি আয়ে সেই ধারা অব্যাহত রয়েছে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। আগস্টে এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ১২.৪৬ শতাংশ। আগস্টে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৭৮ কোটি ডলার, আয় হয়েছে ৭৯ কোটি ডলার, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১.৬৪ শতাংশ বেশি। এর আগে ২০২২ সালে আগস্ট মাসে পোশাক থেকে এসেছে ৭১ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে প্লাস্টিক পণ্যে ৫.৩৬ শতাংশ, পাদুকায় ৬.৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে হিমায়িত মাছ, পাটজাত পণ্য, সিরামিক পণ্য ও হোম টেক্সটাইলে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলে রপ্তানি কমেছে ৫৩.৪০ শতাংশ, সিরামিকে ৯.৩২ শতাংশ, হিমায়িত মাছে ৮.৩২ শতাংশ। সরকার চলতি অর্থবছরের জন্য মোট ছয় হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে পাঁচ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের তুলনায় ৬.৬৭ শতাংশ বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ