বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

অর্থ-বাণিজ্য ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৬ দিন জেলার হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এসময় বন্দর দিয়ে বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

সোমবার (২৬ জুন) দুপুরে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহা ঈদ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। যার কারণে ঈদের দিনও ইমিগ্রেশন খোলা থাকবে। সেদিনও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুইদেশে চলাচল করতে পারবেন। সেজন্য বিশেষ ব্যবস্থায় স্থলবন্দরে পুলিশ, কাস্টমস বিভাগ এবং বিজিবি বাহিনী দায়িত্ব পালন করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ