বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদের আগে আজ শেষ কর্মদিবস

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ (সোমবার)। কর্মদিবস শেষ করে মোট ৫ দিন ছুটিতে যাবে তারা।

ঈদের পর আগামী ২ জুলাই (রোববার) খোলা হবে সরকারি অফিস।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ