বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় ১১ মাসে হলুদ আমদানি ৩০ শতাংশ বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে শুকনা হলুদ আমদানি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১১ মাসে পণ্যটি ৩০ শতাংশের বেশি আমদানি হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে চাহিদা বাড়ায় আমদানি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তবে আমদানি বাড়লেও হলুদের দাম কমছে না, ‍উল্টো বাড়ছে।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৩৩ হাজার ৯৭৬ টন, যার আমদানি মূল্য ৪৬৭ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি হয় ২১ হাজার ২০২ টন, যার আমদানি মূল্য ২৫১ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে আমদানি বেড়েছে ৩০ শতাংশের বেশি।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, ‘মসলাপণ্য হিসেবে শুকনা হলুদ আমদানিতে সরকার ব্যাপক রাজস্ব আয় করে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্যটির আমদানি বেড়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ