বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

২৫ থেকে ২৮ তারিখ ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকার ২ সি‌টি ও চট্টগ্রাম সি‌টি কর্পো‌রেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা খোলা রাখার নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এসব শাখার ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা কর‌তে বলা হ‌য়ে‌ছে। কোরবা‌নির পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দি‌য়ে‌ছে নিয়ন্ত্রণ সংস্থা।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জা‌রি ক‌রে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কা‌ছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে ২৫ ও ২৬ জুন (রোববার ও সোমবার) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কর‌তে বলা হ‌য়ে‌ছে। এর পরের দুদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা খোলা থাক‌বে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ