বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

মাতারবাড়ীতে কয়লা নিয়ে এলো আরো একটি বড় জাহাজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এলো ইন্দোনেশিয়ার আরও একটি জাহাজ।

শুক্রবার (২৩ জুন) সকাল ১১ টার সময় চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহি:নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায় গত দুই মাসে ৩ লাখ টনের বেশি কয়লা নিয়ে ৫টি জাহাজ ভিড়লো এই বন্দরে। খালাসের পর কয়লা নেয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে গত ১৪ জুন ৫৪,৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজ।

গত এপ্রিলের ২৫ তারিখ মাতারবাড়ি বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ