সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
অর্থ-বাণিজ্য

মেগা প্রকল্পের মালামাল নিয়ে বন্দরে ২ জাহাজ

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে চলমান ২ মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলা সমুদ্র বন্দরে ভিড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। বুধবার (১৭ মে) সকালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশের পতাকাবাহী ‘বসুন্ধরা ইমপ্রেস’ নামক একটি জাহাজ ও বঙ্গবন্ধু রেলওয়ের মালামাল নিয়ে এসেছে পানামা পতাকাবাহী ‘এমভি সান ইউনিটি নামক আরো একটি জাহাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দরের হারবাড়িয়া ৮ নম্বর বয়ায় ৩০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে নোঙর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস। এরপর সেখান থেকে ছোট লাইটারে করে কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া এই জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হয় ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা। সেই কয়লা এরইমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি ৩০ হাজার মেট্রিক টন কয়লা মোংলা বন্দর দিয়ে খালাস করে সেখানে পৌঁছানো হবে।

এদিকে বেলা ১১ টায় বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল স্ট্রাকচার নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে ‘এমভি সান ইউনিটি’ নামক জাহাজটি। জানা যায়, গত ২ এপ্রিল ভিয়েতনাম থেকে ১৬৯ প্যাকেজের এক হাজার ৫৪৮.৪৬ মেট্টিক টন মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।

এদিন দুপুর ১২টার পর এই পণ্য খালাস শুরু হয়েছে। পরে সড়কপথে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে খালাস হওয়া এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ১৯ মার্চ বিদেশি জাহাজ এমভি এভার চ্যাম্পিয়ন জাহাজে এই ব্রিজের ১৪৪ প্যাকেজের এক হাজার ৪১১.৬২৯১ মেট্টিক টন মেশিনারি পণ্য আসে।

এদিকে কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল দুই একদিনের মধ্যে আবার বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে জানান, বাংলাদেশ-ইন্ডিয়া পার্টানারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ ব্যবস্থাপাক আনোয়ারুল আজিম।

সর্বশেষ পাওয়া সংবাদ