মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
অর্থ-বাণিজ্য

১০ মাসে ৩৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে তৈরি পোশাক রপ্তানি খাতে চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-এপ্রিল ১০ মাসে প্রবৃদ্ধি হয়েছে ৯.০৯ শতাংশ। আগের মাসে এ হার ছিল ১২.১৭ শতাংশ।

বুধবার (৩ মে) এ প্রতিবেদন প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, জুলাই-এপ্রিল ১০ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৮.৫৭৭ বিলিয়ন ডলারের। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯.০৯ শতাংশ বেশি। আগের মাস মার্চে প্রবৃদ্ধির এ হার ছিল ১২.১৭ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-এপ্রিল ১০ মাসের তৈরি পোশাকের রপ্তানি আয় লক্ষ্য থেকেও পিছিয়েছে। ১০ মাসে কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম রপ্তানি হয়েছে। এ সময়ে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৩৮.১৭৭ বিলিয়ন ডলার। আগের মাস মার্চে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ১২.১৭ শতাংশ।

ইপিবির তথ্য অনুযায়ী, ১০ মাসে ওভেন পোশাকের প্রবৃদ্ধি বেশি হয়েছে। এ খাতে প্রবৃদ্ধির হার ৯.২৪ শতাংশ। ১০ মাস ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৭.৬১০ বিলিয়ন ডলারের। আর নিট পোশাক রপ্তানি রয়েছে ২০.৯৬৮ বিলিয়ন ডলারের। প্রবৃদ্ধির হার ৮.৯৭ শতাংশ।

২০২১-২২ অর্থবছর পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক নতুন অর্থনৈতিক ব্যবস্থায় তৈরি পোশাক রপ্তানির কার্যাদেশ কমতে শুরু করে। গত কয়েক মাস আগে থেকেই রপ্তানিকারকরা বলছিলেন রপ্তানি আয় কমবে। রপ্তানি আয়ে এর নেতিবাচক প্রভাব পড়েছেও।

এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, গত কয়েক মাসের রপ্তানি হ্রাসের ধারাবাহিকতা ও ঈদের লম্বা ছুটির কারণে তৈরি পোশাক রপ্তানি আয়ে এই হোঁচট লেগেছে।

তিনি বলেন, গত কয়েক মাস ধরেই আমরা বলে আসছিলাম কার্যাদেশ কমে গেছে, রপ্তানি আয় কমবে। এরই ধারাবাহিকতায় রপ্তানি আয় কমেছে। আরেকটি কারণ হলো ঈদের লম্বা ছুটি। এই সময়ে রপ্তানি হয়নি। এ সময়ে ছুটি না থাকলে আরও এক বিলিয়ন বেশি রপ্তানি হতে পারতো।

এপ্রিল মাসে ২৩ তারিখে ঈদ হয়েছে। এর আগের দিন থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। ২ মে কারখানা খুলেছে। এ সময়ে উৎপাদন যেমন বন্ধ ছিল, বন্ধ ছিল রপ্তানিও। ঈদ ও পহেলা মে’র ছুটি শেষে অধিকাংশ কারখানা ২ মে থেকে খুলেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ