মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১ নভেম্বর জিকিউ বলপেনের পর্ষদ সভা হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফেরার পর: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-জাপান বৈঠক - ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া ত্রিশালে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০ ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হলো আরো এক জোড়া ট্রেন চালু নামাজ শেষে ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলার। অন্যদিকে, ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।

আইএমএফের ২০২৬ সালের অক্টোবরের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে মাথাপিছু জিডিপিতে ছাড়িয়ে যাওয়ার এ সম্ভাবনাকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ অর্থনীতির অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। 

মাথাপিছু জিডিপি একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করে হিসাব করা হয়। এটি নাগরিকদের গড় অর্থনৈতিক উৎপাদনের একটি ধারণা দেয়। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ