বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী ৪ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশন অডিটোরিয়ামে (লেভেল-১) এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান, কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিসহ প্রায় সংশ্লিষ্ট ১ হাজার অংশীজন এতে উপস্থিত থাকবেন।

বিএসইসির উদ্যোগে আয়োজিত এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টর রেজিলিয়েন্স, ডিজিটাল ডেসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইনভেস্টর রেজিলিয়েন্স, ডিজিটাল ডেসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ প্রতিপাদ্যের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা অংশ নেবেন।

প্যানেল আলোচনায় বিনিয়োগকারীদের সচেতনতা ও সুরক্ষা, ডিজিটাল প্রতারণা এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ