শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৩ শতাংশ বেড়েছে

 চলতি অর্থবছরেও বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত ৩৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.৩ শতাংশ বেশি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১৬ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২৯.১৪ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ২০২৬ সালের ১৬ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন।

চলতি জুন মাসের ১৬ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ