শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

তারল্য সংকট

২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা পেল ইসলামী ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক পিএলসিকে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (১৪ জুন) এই অর্থ ছাড় করে কেন্দ্রীয় ব্যাংক।

সহায়তার এ অর্থের মধ্যে দুই হাজার কোটি টাকা নগদ অর্থ হিসেবে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া আন্তঃব্যাংক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে আরও ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটিতে তীব্র হয়ে ওঠে তারল্য সংকট। হঠাৎ উদ্ভূত এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে তারা। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।

এর আগে, শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে জরুরি তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

 

সর্বশেষ পাওয়া সংবাদ