শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

জনকল্যাণ ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়েই বাজেট: অর্থমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে এই প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "স্বভাবতই এবারের বাজেট নিয়ে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। জনগণের সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।"

অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, "আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট সাজাতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই বাজেটে সেই লক্ষ্য অর্জনের একটি সুনির্দিষ্ট প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।"

এবারের বাজেটের মূল বৈশিষ্ট্যের কথা তুলে ধরে তিনি আরও বলেন, "এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।"

সীমিত সম্পদের মধ্যেও একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী দেশবাসীকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ