শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ মে) দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী নিশ্চিত করেন। 

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার হিলি স্থলবন্দরে আজ থেকে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময় হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

গত রোববার বিকেলে জেলার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গত ২৩ মে শনিবার সন্ধায় হিলি স্থলবন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়,বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতের ব্যবসায়ীদের পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়েছে। এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় হিলি স্থল বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুল ইসলাম জানান,বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের উভয় দেশে যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭ দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে।

হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ