শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।বুধবার রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে তৃতীয় ইউনিটের মেরামত কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে এ ইউনিটে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে রাত ১০টা পর্যন্ত উৎপাদন বেড়ে ৭০ থেকে ৮০ মেগাওয়াটে পৌঁছায়।

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে উৎপাদন আরও বাড়ানো হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ২১ মে থেকে এই ইউনিট থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। এজন্য প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

সর্বশেষ পাওয়া সংবাদ