শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

কাঁচা পাট রপ্তানিতে সরকারি রাজস্ব ফি পুনর্নির্ধারণ

সরকার কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে সরকারি রাজস্ব ফি পুনর্নির্ধারণ করে প্রতি বেলে ৪ টাকা নির্ধারণ করেছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের সোমবার (১১ মে) জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, গত ২৭ এপ্রিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়, কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে সরকারি রাজস্ব ফি এখন থেকে প্রতি বেলে ৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশোধিত ফি কাঠামো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার অনুমোদিত ডিলারদের (এডি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ