শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত দশ দিন (শুক্রবার ছাড়া) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ মে. টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। 

পাশাপাশি, আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। 

১৩০ টাকা দরে ভোক্তা প্রতি সর্বোচ্চ ভোজ্য তেল দুই লিটার, চিনি এক কেজি ৮০ টাকা, মসুর ডাল দুই কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

উল্লেখ্য, পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ