বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সারাদেশ

নারী থেকে পুরুষে রূপান্তর: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী মেয়ে তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভীড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

তরুনী তমা সরকার বলেন, গত ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজ লজ্জার ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা- উজ দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি বলেন।

তমার বাবা- মা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর ছেলেকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরো ভাল ভাবে ছেলেতে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে মেয়ে তমা। এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা- উজ দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই।

তমা মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রুপান্তর হয়েছেন তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।
হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রুপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতন নাম রাখা হয়নি।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

সর্বশেষ পাওয়া সংবাদ