বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সারাদেশ

চকরিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালাকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা এলাকার আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াসউদ্দিনের নির্মাণাধীন বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল তমজিদ।

এসময় তিন তলা ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তমজিদ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ