বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সারাদেশ

মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ১

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বারের মুল্য চার কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চারশত একাত্তর টাকা।

বুধবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এই সোনার বার উদদ্ধার করে। এ সময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেন (২০) কে আটক করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার উপ-অধিনায়ক মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে জনৈক শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওৎ পেতে অবস্থান গ্রহন করেন। এ সময় দুইজন চোরাকারবারী সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য প্যাকেট ভুট্টার ক্ষেতে ছুড়ে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা আরো জানান, বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতর থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার বুধবার বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ