বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সারাদেশ

গাজীপুর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে অনুমোদিত চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিকের ২৩০টি পরিবারকে ৯১ লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের আয়োজনে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পলিশের গাজীপুর ২ পুলিশ সুপার সারোয়ার আলম,গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের মহাপরিদর্শক আহমেদ বেলাল, সহকারি মহাপরিদর্শন (সাধারণ) মোতালেব মিয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ