বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা
advertisement
সারাদেশ

পুলিশ দেখে ৭ কেজি রুপা ফেলে পালালো চোরাকারবারি

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডে ডিবি পুলিশ দেখে এক চোরাকারবারি মোটরসাইকেল ও ৭ কেজি রুপার গহনা ফেলে পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসিরা জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় এক ব্যাক্তি চুয়াডাঙ্গা অভিমুখে মোটরসাইকেল যোগে বাসস্ট্যান্ড অতিক্রম করতে গেলে ডিবি পুলিশ তাকে দাড়াতে বলে। ডিবি পুলিশ দেখে চোরাকারবারি অনটেস্ট মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে জনসম্মুখে ডিবি পুলিশ মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৭ কেজি রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ৭ কেজি রুপাসহ মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আসামী আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ