বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

তাড়াশে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আহত

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টো (৪৬) মারাত্মক আহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে তাড়াশ উপজেলা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত জুলফিকার আলী ভুট্টো তাড়াশ উপজেলার সগুনা গ্রামের বাসিন্দা এবং সগুনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান ভুট্টো উপজেলা পরিষদ চত্বর থেকে মোটরসাইকেল চালিয়ে গেট দিয়ে রাস্তায় বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকসার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তার পায়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হন। এ সময রাস্তার পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসাক ডা. রাকিবুল হাসান বলেন, আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল স্থানান্তর করার পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ