বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ঐতিহ্যবাহী “মাছের মেলা”

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসেছে ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’। প্রতি বছর পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সংক্রান্তির আগের দিন এ মেলার আয়োজন করা হয়।

রবিবার (১৪ জানুয়ারি) উপজেলার ব্রাক্ষ্মণবাজারে মাছের মেলা ঘুরে দেখা যায়, মাছের আড়ৎদাররা মাছ নিয়ে এসেছেন।

মজুত করে রাখা হয়েছে ছোট-বড় নানা জাতের মাছ। সারিসারি সাজানো আছে বোয়াল, আইড়,বাঘা, চিতল, কাতলা,পাপদা, রুইসহ বড় আকারের বিভিন্ন ধরনের মাছ।

মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এই মাছের মেলাকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীরা অনেক আগে থেকেই কে কত বড় আকৃতির মাছ মেলায় তুলে আনতে পারেন এ নিয়ে চিন্তাভাবনা করে রাখেন । স্থানীয় হাওর এবং মাছের খামার ছাড়াও নওগাঁর মান্দা, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা থেকে মাছ আনা হয়।

এছাড়া মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর ও মনু, ধলই, কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওরের মাছের উপর নির্ভর করে প্রতি বছরই বসে এ মেলা। মৎসজীবীরা এই মেলায় মাছ বিক্রির জন্য পাঁচ-ছয় মাস আগে থেকেই বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন। এই মাছগুলো বিশেষ ব্যবস্থায় পানিতেই বাঁচিয়ে রাখা হয়।

উপজেলার ব্রাক্ষ্মণবাজার মাছের মেলায় মাছ কিনতে যাওয়া জনি বলেন, ‘আমি প্রতিবছর মাছ কিনতে আসি। মেলা উপলক্ষে ৫ হাজার টাকার মধ্যে একটি মাছ কিনতে এসেছি।

শৈবাল নামের একজন ক্রেতা বলেন, ‘বাজারে দেখলাম ২০-২৫ হাজার টাকার মাছ উঠেছে। সন্ধ্যা ৬টার দিকে দেখলাম একটা মাছ ১২ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা সাজিদ জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর মাছের দাম কম আছে। প্রতিদিনের বাজার থেকে এই মেলায় তেমন পার্থক্য নেই।

বাজার ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর থেকে মানুষের ঢল নেমেছে মাছের মেলায়।

মাছ ব্যবসায়ীরা জানান, এখন মানুষ শুধু মেলা দেখতে বেশি ভিড় জমাচ্ছেন। রাত বাড়ার সাথে সাথে ক্রেতাদের আগমন বাড়বে বলে ধারণা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ