বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের
advertisement
সারাদেশ

পুকুরে মিলল বৃদ্ধার লাশ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার শ্রীফলতলা গ্রামের একটি পুকুর থেকে মছিরণ নেছা (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত দিদার আলী মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুরে ওজু করতে গিয়ে পানির মধ্যে পড়ে যান। সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য রিপন হোসেন জানান, ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ভোরে নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়ে পা পিছলে পড়ে যান। সকালে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা।

হরিণাকুন্ডু থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে পড়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই মহিলা মারা গেছেন। তবুও মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ