বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
ধর্ম-জীবন

সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়!

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টিতে। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম সিলেট বিভাগে।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সমন্বয় বিভাগ মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে দেশের মসজিদভিত্তিক এই সর্বশেষ পরিসংখ্যান তৈরি করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে মসজিদের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই এই বিভাগে অবস্থিত।

নিচে বিভাগভিত্তিক মসজিদের সংখ্যা ক্রমানুসারে দেওয়া হলো:

       ক্রমিক           বিভাগ মসজিদের সংখ্যা
ঢাকা ৭১,৫৯৬টি (সর্বোচ্চ)
চট্টগ্রাম ৬৩,৭০৩টি
রাজশাহী ৪৫,৮৭৯টি
রংপুর ৪৫,৭৯২টি
বরিশাল ৩৫,৬৯১টি
খুলনা ৩৪,৫৮৬টি
ময়মনসিংহ ৩১,২১২টি
সিলেট ২২,০০৬টি (সর্বনিম্ন)

বিভাগীয় হিসাবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন এবার জেলা এবং উপজেলাওয়ারী মসজিদের বিস্তারিত তালিকাও প্রস্তুত করেছে।

ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশজুড়ে মাঠপর্যায়ের কার্যালয়গুলোর মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। তবে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহের কারণে এতে সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে করোনা মহামারির সময়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশব্যাপী মসজিদের একটি তালিকা করা হয়েছিল। নতুন এই হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েক বছরে দেশে মসজিদের সংখ্যা প্রায় ৪০ হাজারের মতো বেড়েছে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ