বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের
advertisement
সারাদেশ

নোয়াখালীতে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

নিহত মারজাহান আক্তার (৩৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রেজ্জাকপুর গ্রামের মিরি বাড়ির কুয়েত প্রবাসী মো.আলমগীর হোসেনর স্ত্রী।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, একই দিন সকাল ৮টার দিকে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে নিহত গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছে। মারজাহান তার শ্বশুর-শাশুড়ি ও সন্তানকে নিয়ে একসাথে স্বামীর বাড়িতে বসবাস করত। রোববার সকালের নিকে সে তার ছেলে নাঈম হোসেনের (১২) সাথে পড়ালেখা নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে সে তার নিজ শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ