বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন সাড়ে ৩ লাখ মসজিদের দেশ বাংলাদেশ, এক-পঞ্চমাংশই ঢাকায়! কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি
advertisement
সারাদেশ

মহেশপুরে নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুনকে (২০) শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় পুলিশ নিহত’র স্বামী মশিয়ার রহমানকে গ্রেফতার পুলিশ।

সোমবার মধ্য রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত চাঁদনী চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

নিহতের পিতা শাহজাহান আলী মঙ্গলবার বিকালে অভিযোগ করেন, এক বছর আগে গুড়দাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে চাঁদনীকে শারীরিক ভাবে নির্যাতন করতো। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় জামাই মশিয়ারকে দুই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিয়েও নির্যাতন থামেনি। এক সপ্তাহ আগে জামাই মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে চাঁদনীকে শারীরিক ভাবে নির্যাতন করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যার ঘটনাটি আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করে জামাই মশিয়ার।

মামলার তদন্দকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, রাতেই একটি হত্যা মামলা রজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ