বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১০ হাজার টাকায় রফাদফা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মানষিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) এর বিরুদ্ধে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষক ঐ গ্রামের নুর-আলম শেখের ছেলে। এ ঘটনায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়ে তিন দিন পর নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমান ধরে রফাদফা করে দিয়েছেন স্থানীয় মাতব্বররা।

মানসিক প্রতিবন্ধী শিশুটির মা জানান, গত মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে ধর্ষণের বিস্তারিত বর্ণনা দেয় আমার নিকট। এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এ ব্যাপারে মুখ খুলতে ও আইনের আশ্রয় নিতে নিষেধ করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও বিচার করতে তালবাহানা করে স্থানীয় মাতব্বররা।

পরে বিভিন্ন চাপে শুক্রবার সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারে তত্বাবধানে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশি বৈঠক করেন। ঐ সালিশি বৈঠকে ধর্ষক নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমানা ধরে ঘটনাটি রফাদফা করেন।’

শিশুটির মা আরও বলেন, ওই ছেলে এর আগেও আমার মেয়ের সাথে এ ধরনের কাজ করেছেন। কিন্তু গ্রামের মাতবরের কারণে সঠিক বিচার পেলাম না। এব্যাপারে সাবেক ইউপি সদস্য আলমাছ আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ব্যাপারটি মীমাংসা করে দেয়া হয়েছে। তবে কি মীমাংসা হয়েছে? সে বিষয়ে তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ