বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

শ্যামনগরে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে চার বস্তাভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকা থেকে এ সব মাংস উদ্ধার করা হয়। এ সময় কোন শিকারীকে আটক করতে পারেনি।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন ব্যাক্তি হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় কলাগাছি স্টেশনের বনরক্ষীদের সঙ্গে নিয়ে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোররা ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চার বস্তা ভর্তি হরিণের মাংস উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬০ কেজি। তবে সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে সনাক্ত করে অতি দ্রুত বন আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ