বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

নরসিংদীতে মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:নরসিংদীর মেহেরপাড়া এলাকায় ইভটিজিং, মাদক ব্যবসা ও চিহ্নিত সন্ত্রাসীদের আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। রোববার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে এসে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন ভুক্তভোগী মেহেরপাড়া গ্রামবাসী।


এতে ভুক্তভোগীদের পরিবার ও নারীসহ কয়েকশত গ্রামবাসী অংশগ্রহণ করেন। এসময় গ্রামবাসীর ওপর হামলাকারী মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে স্লোগান দেন এলাকাবাসী। পরে মাদক-সন্ত্রাসীদের কবল থেকে রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।


মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাধবদী থানার মেহেরপাড়া এলাকায় ইভটিজিং, চাঁদাবাজি, বাড়িঘরে হামলা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে স্থানীয় সন্ত্রাসী একাধিক মামলার আসামী হুমায়ুন ও ফয়সাল চক্র। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী।


তাদের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে বাঁধা দেয়ায় গত ২৮ নভেম্বর এক নারীসহ ৩ জন গ্রামবাসীকে কুপিয়ে জখম করে মাদক কারবারিরা৷ এ ঘটনায় স্থানীয় মাদক ব্যবসায়িদের মূল হোতা মো. হুমায়ুন ও ফয়সাল মিয়া সহ ২০ জনের নামে মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। এতে সন্ত্রাসী চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তার করে মাদক-সন্ত্রাসের আগ্রাসন বন্ধের দাবি জানানো হয় মানববন্ধনে।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন মানববন্ধনকারিরা। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, মেহেরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আহত খলিলুর রহমান, একই ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মাস্টার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিনহাজুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন প্রমুখ।


যাগাযোগ করা হলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরজ্জামান বলেন, মেহেরপাড়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযোগের পর থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী পলাতক, গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। সহযোগী ৫ আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ