বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নির্জন স্থানে দুর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে মো. জিহাদ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮ দিকে চকরিয়া পেকুয়ার সীমান্ত এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোর জিহাদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. বাচ্চুর ছেলে।

এদিকে স্থানীয় জনতা কর্তৃক আটককৃত সন্দেহভাজন যুবকের নাম মো. সোহান (২৫)। তিনি কোনাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও কোনাখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড়ের নারী সদস্য বকুল আকতার জানান, ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে আটককৃত সোহান পেশায় ইজিবাইক (টমটম) চালক।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা সোহান নামের একজনকে আটক করে পুলিশেকে দিয়েছেন।

তিনি আরও জানান, ছুরিকাহত জিহাদকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ