বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে সেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শামিম হোসেন মিয়া (৫৩) নিহত হয়েছেন।

সাবেক সেনা সদস্য শামিম ওই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে। রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

গ্রামবাসির উদ্বৃতি দিয়ে হরিণাকুন্ডু হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আল আমিন জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে তিনি বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাড়িয়ে ছিলেন। এ সময় হয়তো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে সেখান থেকে ধরে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা শামিমকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, শামিম ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়।

ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌছে বিস্তারিত জনাতে পারবো। উল্লেখ্য নিহত শামিম ২০২২ সালের ৩১ আগষ্ট ফেসবুক লাইভে এসে হরিণাকুন্ডুর সাবেক ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আলোচনায় আসেন।

সেখানে তিনি বলেন, “আমার সঙ্গে ওসি তুই তুকারি করেছে। তিনি আমাকে গ্রেফতার করতে পারেন, কিন্তু এমন ব্যাবহার করতে পারেন না। আমার মামা ব্রিটেনের রাষ্ট্রদুত। ভগ্নিপতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার। তবুও আমি এই পরিচয় কাউকে দিয়ে চলি না”।

সর্বশেষ পাওয়া সংবাদ