বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন ১ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার ঘুরকা ইউনিয়নের ভূঁইয়াগাঁতি ফুলজোর নদী থেকে সরকারি অনুমতি ব্যতিরেকে বিক্রয়ের উদ্দেশ্যে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ঘুড়কা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জেহাদুল ইসলাম ও সলঙ্গা থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ