বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

রড ওপরে তুলতেই প্রাণ গেলো রাজমিস্ত্রির

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিহত আবুল বাশার (৩৭) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া এলাকার মো.সিরাজ মাঝির ছেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাগরিয়া বড় পোল সংলগ্ন এলাকায় খবির ডুবাই আলার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক জানান, উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা খবির ডুবাই আলা। তিনি একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বড় ফোল সংলগ্ন এলাকায় একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবন নির্মাণের কাজ করছিল রাজমিস্ত্রি বাশার। বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে একটি রড ওপরের দিকে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সর্বশেষ পাওয়া সংবাদ