বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

গাজীপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ আগুনের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮/১০জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ