বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

গাজীপুরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পরিত্যাক্ত ডোবা থেকে এরশাদ আলী (৩৬) নামে হাত কাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে পুলিশ খবর পেয়ে বাসন থানাধীন ভোগরা উত্তর পাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত এরশাদ আলী চট্রগ্রাম জেলার পাহারতলী থানার সরাইপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জিএমপি বাসন থানার ওসি মো: আবু সিদ্দিক জানান, আমাদের প্রাথমিক ধারণা ছিনতাই অথবা মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা ঘটনা ঘটতে পারে,তবে তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ