বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে চুরি হওয়া ৩৮ মোবাইল উদ্ধার করলো পুলিশ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩৮টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার।

এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জিডির তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান ও এস আই খালিদ হাসান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ টি মোবাইল উদ্ধার করে। এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবি ওসি জুয়েল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান, এস আই খালিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিটেবাড়ি জালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি করার অভিযোগ

সর্বশেষ পাওয়া সংবাদ