বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মটরসাইকেলে থাকা মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস নামে দুইজন।

সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিমলেন্দু কুমার ঘোষ জানান, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর তিন কর্মচারী মোটর সাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে ৩জন গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারী বলে জানা গেছে।

শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ