বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

এংলেট দিয়ে পায়ে মোড়ানো ৯১৫০ ইয়াবা, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ ৯ হাজার ১৫০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)।

রোববার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, হরতালের ডিউটি করার সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে ৩-৪ জন ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় অপর মাদক কারবারিরা পালিয়ে যায়। আটক ব্যাক্তিকে জিজ্ঞাসবাদে সে জানায় তার পায়ে ফুটবল খেলার এংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে। পরে তার দুই পা থেকে এংলেট দিয়ে বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভিতর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার ভাষ্যমতে মাদক কারবারি টিপুকে গ্রেপ্তার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ