বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে এস্কেভেটরের চেইন ছিড়ে চালকের মৃত্যু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এস্কেভেটর দুর্ঘটনায় চালক সবুজ কাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।

নিহত’র ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১ টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলো সবুজ। এ সময় দুর্ঘটনায়বশত এস্কেভেটরের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফাইভ স্টার ইটভাটার ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বড় ভাই অসুস্থ থাকার কারণে ছোট ভাই এস্কেভেটর চালাচ্ছিলেন। মধ্যরাতে মাটি কাটার সময় চেইন কেটে বাকেটের বুম মাথায় লেগে মারা যায়। আঘাতে মাথা থেতলে যায়। স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মিজানুর রহমান মিজু জানান, এটা দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে আমরা পুরোপুরি জানতে পারিনি। তবে মনে হচ্ছে মাটি কাটার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এস্কেভেটরের বাকেটের আঘাতে তার মাথা চ্যাপটে গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা দুর্ঘটনা। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ