বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

লাশ নিয়ে যাবার পথে চালক নিজেই লাশ হয়ে ফিরলেন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বেচ্চায় রক্তদান সংগঠন শ্রীমঙ্গল ব্ল্যাডম্যান সংগঠন কর্তৃক পরিচালিত ব্লাডম্যান এম্বুলেন্স সার্ভিসের চালক আব্দুল খালেক (২৩) শ্রীমঙ্গল থেকে লাশ নিয়ে ফেনী যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক আব্দুল খালেক নিহত হন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের চালক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক।

ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর রহমান জুয়েল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এম্বুলেন্স চালক নিহত হয়েছে এবং তার সাথে থাকা সহযোগী জাহান (১৯) আহত হয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ