বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

টেকনাফে দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

20

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি ওসমান গণি। তিনি জানান, একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবরটি স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

হ্নীলার ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাত আড়াইটার দিকে মরিচ্যাঘোনায় ফকির আহমেদের মাটির তৈরি ঘরের দেয়াল চাপা পড়ে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে- মোট চারজন নিহত হয়েছেন। বৃষ্টি চলতে থাকায় দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কর্দমাক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে। ফলে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সংকেত নামিয়ে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ পাওয়া সংবাদ