বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে উপকূলী অঞ্চলে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ২১২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩টি ঘরবাড়ি।

জেলার উপকূলী এলাকা হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ওপুনর্বাসন কর্মকর্তা মো.জাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করার সময় নোয়াখালীর উপকূলীয় এলাকায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে এসময় কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ