বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে আনোয়ার হোসেন হৃদয় নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহত তরুণের নাম আনোয়ার হোসেন হৃদয় (২০) সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মেস্ত্রী বাড়ির মো.বাহার মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন শামীম বলেন, সে পেশায় একজন মাটি কাটার এক্সেবেলেটর চালক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নেন। বুধবার সকালে তাকে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আনা হয়। তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার প্লাটিলেট ৪৫ হাজারের নিচে নেমে গেলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ প্রথম কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫জন।

সর্বশেষ পাওয়া সংবাদ