বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

গাজীপুরে কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। দেড় ঘন্ট পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত ১১টার দিকে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো, কাশিমপুর ডিবিএল এবং জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত সোয়া ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ