বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

৮ গ্ৰামের মধ্যে আড়াই ঘন্টা সংঘর্ষ; অর্ধশত আহত

তিমির বনিক,স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে সিম বিক্রি করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন আট গ্রামের বাসিন্দারা। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৪ই নভেম্বর) বিকেলে নন্দনপুর বাজারে কাজিহাটা গ্রামের জমির মিয়া সিম বিক্রি করতে আসেন। এ সময় চন্দনিয়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে সিমের দাম নিয়ে এক পর্যায়ে কথাকাটাকাটি হয়।

পরোক্ষনে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কাজিহাটা গ্রামের পক্ষ নেয় ভাতকাটিয়া ও নন্দনপুর গ্রামের লোকজন। চন্দনিয়া গ্রামের পক্ষ নেয় বালিচাপড়া, নোয়াবাদ, লামাবাদ ও শিবপাশার লোকজন। আট গ্রামের বাসিন্দারের মধ্যে আড়াই ঘণ্টা তুমুল সংঘর্ষ চলে।

এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষের সময় বেশ কিছু দোকানপাট ও ভাঙচুর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ