মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: চার দিন পার হলেও মহেশপুরের কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এদিকে লিটন হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে মহেশপুর উপজেলার শ্রীরামপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসুচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী ছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিসহ স্থানীয়রা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের পিতা আজিজুল ইসলাম ও চাচাতো ভাই মজনু বক্তব্য রাখেন।

তারা কৃষক লিটনকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীরামপুর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

স্বজনরা জানান, গত ১০ নভেম্বর ক্ষেত তছরূপ করাকে কেন্দ্র করে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিবেশি মালেক ও তার পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। লিটনের চাচাতো ভাই মজনু বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের এখনো আটক করতে পারিনি পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ