মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দোকানের পুরাতন দেয়াল ভাঙার সময় দেয়াল চাপা পড়ে তোফাইল উদ্দিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাংয়ের রাখাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফাইল পার্শ্ববর্তী নয়াপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।

জানা গেছে, সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে হারবাং ইউনিয়নের রাখাইনপাড়া ছড়াখালের পানির প্রবাহমান স্রোতের তোড়ে পড়ে ব্যবসায়ী আলাউদ্দিনের দোকান। ঐসময় পানির স্রোতের কারণে দোকানের অধিকাংশ দেয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। পরে দোকানের দেয়াল ভাঙতে আজ ছয়জন শ্রমিক কাজ করেন। দোকানঘর ভাঙার সময় অসাবধানবশত তোফায়েলের ওপর দেয়াল চাপা পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ